প্রকাশ :: ... | ... | ...

জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে সৈয়দপুরের নাগরিক সেবা।


সংযুক্ত ছবি
রাজু আহমেদ সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

।নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তনের ছাপ পড়তে শুরু করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে নাগরিক সেবার মানোন্নয়ন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেওয়া নানা উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ভূমি সেবা,জন্মনিবন্ধন,সামাজক নিরাপত্তা কর্মসূচি,বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন সরকারি সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সাধারণ মানুষ যাতে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পান,সে বিষয়ে ইউএনওর সরাসরি তদারকি রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে স্থানীয় সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্যসেবা,সড়ক যোগাযোগ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমেও উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান,আগে বিভিন্ন সরকারি সেবা নিতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির শিকার হতে হলেও বর্তমানে প্রশাসনের আন্তরিকতায় সেবার গতি বেড়েছে।অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণেও ইতিবাচক পরিবর্তন এসেছে।এতে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। সামাজিক,সাংস্কৃতিক ও সচেতন মহলের মতে,জনসেবামুখী কর্মকাণ্ড এবং জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে সৈয়দপুর উপজেলা প্রশাসন এখন আরও কার্যকর ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এ বিষয়ে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন,জনগণের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ,দ্রুত ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। সচেতন মহলের প্রত্যাশা,এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সৈয়দপুরে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা নতুন উচ্চতায় পৌঁছাবে।